শিরোনাম

Space for ads

পলিথিনে মোড়ানো কন্যাশিশু হাসপাতালে চিকিৎসাধীন

 প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন   |   চিকিৎসা

পলিথিনে মোড়ানো কন্যাশিশু হাসপাতালে চিকিৎসাধীন
Space for ads

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় পলিথিনে মোড়ানো এক নবজাতককে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলার ভোলা সওদাগর বাড়ি এলাকা থেকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, সকাল প্রায় ১০টার দিকে উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে ব্যাগের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনে তারা এগিয়ে যান।
এ সময় দেখা যায়, সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুকে পলিথিনে মুড়িয়ে ফেলে রেখে গেছে অজ্ঞাতরা।

শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ ফারুক জানান, সকাল ১১টার দিকে স্থানীয়রা শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছে।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, একটি শিশুকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেনেছি।

BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: