শিরোনাম

Space for ads

একদিনে নতুন হামরোগী ১১৪২, একজনের মৃত্যু

 প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন   |   মহামারি

একদিনে নতুন হামরোগী ১১৪২, একজনের মৃত্যু
Space for ads
 

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেজনক হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪২ জন।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ছয় জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৭ হাজার ৯২৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৫২৩ জন।

গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ হাজার ৪০৫ জন।
একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৮ হাজার ৭৮২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত সন্দেহজনক হামে ৫৬৪ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

BBS cable ad