শিরোনাম

Space for ads

মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা পড়েন নারীসহ ১০, উদ্ধার করল ফায়ার সার্ভিস

 প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন   |   ডায়গনস্টিক সেন্টার

মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা পড়েন নারীসহ ১০, উদ্ধার করল ফায়ার সার্ভিস
Space for ads

মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকে থাকা নারীসহ ১০ জনকে প্রায় দুইঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের ২য় তলা থেকে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে রোগী দেখতে আসেন স্বজনরা। পরে ফেরার সময় দুপুর ১২টার দিকে লিফটের ৫ম তলা থেকে নিচে নামার উদ্দেশ্যে লিফটে ওঠেন অনেকেই।
এ সময় লিফটের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছুতেই দরজা না খুললে লিফটের ভেতর আটকা পড়া নারীসহ ১০ জন পড়েন চরম আতঙ্কে।
প্রচণ্ড গরমে শুরু হয় চিৎকার চেঁচামেচি। খবর দেওয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসকে।
খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা পর দুপুর ২টার দিকে আটকা পড়া ১০ দর্শনার্থীকে উদ্ধার করা হয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে উদ্ধার করা হয় নারীসহ ১০ দর্শনার্থীকে।’

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, ‘বড় দুর্ঘটনার আগেই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন। কেউ হতাহত হয়নি। লিফটের টেকনিক্যাল সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

BBS cable ad

ডায়গনস্টিক সেন্টার এর আরও খবর: