শিরোনাম

Space for ads

অ্যাডভান্সড ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল হাসপাতালে ৩৭ পদে নিয়োগের বিজ্ঞপ্তি

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন   |   ডায়গনস্টিক সেন্টার

অ্যাডভান্সড ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল হাসপাতালে ৩৭ পদে নিয়োগের বিজ্ঞপ্তি
Space for ads

বৃহস্পতিবার (৭মে) রাজধানী ধানমন্ডিতে অ্যাডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল হাসপাতালে ৩৭টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবদনের শেষ তারিখ আগামী ১০ মে।

চাকরির বিবরণ

১. পদের নাম: কাস্টমার রিলেশনশিপ অফিসার
      পদসংখ্যা: ২
২. পদের নাম: বিলিং অপারেটর
      পদসংখ্যা: ২
৩. পদের নাম: স্টোর কিপার 
       পদসংখ্যা: ২
৪. পদের নাম: অফিস এক্সিকিউটিভ কাম কম্পিউটার অপারেটর
       পদসংখ্যা: ২
৫. পদের নাম: রিসিপশনিস্ট
       পদসংখ্যা: ৩
৬. পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ (ফুল টাইম/ পার্ট টাইম)
       পদসংখ্যা: ১০
৭.  পদের নাম: রেডিওগ্রাফার  
       পদসংখ্যা: ২
৮. পদের নাম: ওয়ার্ড বয়       
       পদসংখ্যা: ২
৯. পদের নাম: আয়া (ওয়ার্ড)
       পদসংখ্যা: ২
১০. পদের নাম: ক্যাফেটেরিয়া বাবুর্চি
       পদসংখ্যা: ১ 
১১.  পদের নাম: ফার্মেসী সেলস ম্যান
       পদসংখ্যা: ২
১২. পদের নাম: সিকিউরিটি গার্ড 
       পদসংখ্যা: ৩
১৩. পদের নাম: হাউস কিপার
       পদসংখ্যা: ২
১৪. পদের নাম: ওটি লাউঞ্জ বয়
       পদসংখ্যা: ২

উল্লেখিত পদসমূহের জন্য বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।
 
সুযোগ সুবিধা

চাকরি স্থায়ীকরনের পর বাৎসরিক ২টি উৎসব বোনাসসহ হাসপাতালের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবে। সাপ্তাহিক এক দিন ছুটিসহ সকল সরকারি ছুটির সুযোগ থাকবে।

শর্তাবলী

ক. সকল পদের জন্য শিক্ষানবীশ কাল ৬ মাস।

খ. এ/সি নাম: গোলাম মহিউদ্দিন চৌধুরী, এম ডি নুরুল আমিন এবং এম ডি মোস্তাফিজুর রহমান। এ/সি নম্বর: ৭০২২ ০৩১১০৭১৯০৮ ট্রাস্ট ব্যাংক লিমিটেড, মিরপুর ডিওএইচএস শাখার অনুকূলে আবেদন ফি বাবদ নগদ ৫০০ টাকা (১-৬ নং পদের জন্য) এবং ২০০ টাকার (৭-১৪ নং পদের জন্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, অথবা সরাসরি হাসপাতালের রিসিপশনে নগদ ক্যাশ জমা রশিদ সংগ্রহ করতে হবে। আবেদনপত্রে নির্ভুলভাবে উল্লেখ করতে হবে।

গ. হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর বরাবর নিজ হাতে লেখা আবেদনপত্র, মোবাইল নম্বরসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, এন.আই.ডি কার্ডের সত্যায়িত কপি, ব্যাংক
ড্রাফট/পে-অর্ডার জমাদান এর রশিদ কপি সহ খামের উপরে পদের নাম উল্লেখ করে আগামী ১০/০৫/২০১৬ তারিখ সকাল ৯ ঘটিকার মধ্যে হাসপাতালের ঠিকানায় সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে।

ঘ. আবেদনপত্র প্রাপ্তির পর মোবাইল ফোনের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। 
BBS cable ad

ডায়গনস্টিক সেন্টার এর আরও খবর: