শিরোনাম

Space for ads

বিশ্বম্ভরপুরে চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ৫০ হাজার

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন   |   ডায়গনস্টিক সেন্টার

বিশ্বম্ভরপুরে চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ৫০ হাজার
Space for ads

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অব্যবস্থাপনা ও অনিয়মের দায়ে ৪টি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(২৩ জুন) দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করে এই জড়িমানা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অব্যবস্থাপনা ও অনিয়মের দায়ে চিকিৎসা অনুশীলন এবং ব্যক্তিগত ক্লিনিক ও পরীক্ষাগার নিয়ন্ত্রণ আইনের অধ্যাদেশ ১৯৮২ এর ১৩(১) ধারা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৫৩ ধারায় আনিকা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বারের মালিক আব্দুল আজিজকে ১০হাজার টাকা, বিশ্বম্ভরপুর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বারের মালিক মো. নাজমুল হাসানকে ১৫ হাজার টাকা, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বারের মালিক আবুল কাহারকে ১৫ হাজার টাকা এবং পলাশ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর'স চেম্বারের মালিক আবু সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৯, সিলেট অতি. পুলিশ সুপার মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধি অনুযায়ী কোন সেবা প্রদানকারী অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানি না ঘটানোর কথা থাকলেও কতিপয় ব্যক্তি বা প্রতিষ্ঠান তা মানছে না গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে এই জড়িমানা করেন।
জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

ডায়গনস্টিক সেন্টার এর আরও খবর: