শিরোনাম

Space for ads

মেডিকেল ট্যুরিজমে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন সম্ভাবনা

 প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন   |   চিকিৎসা

মেডিকেল ট্যুরিজমে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন সম্ভাবনা
Space for ads

বাংলাদেশ ও চীনের স্বাস্থ্যখাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, মেডিকেল ট্যুরিজমের সম্ভাবনা, আন্তর্জাতিক রোগীসেবা ব্যবস্থাপনা এবং অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন বিষয় নিয়ে রাজধানী ঢাকায় একটি সেমিনার হয়েছে। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, রোগীদের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিকল্প নেই।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘হসপিটাল ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিউচার কোলাবোরেশন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে দেশের অন্যতম হেলথকেয়ার ফ্যাসিলিটেটর ও মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান সিওক হেলথকেয়ার। এতে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতের অংশীদার ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। এ সময় মেডিকেল ট্যুরিজমের বিকাশ, আন্তর্জাতিক রোগী ব্যবস্থাপনা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে সিওক হেলথকেয়ারের কার্যক্রম, স্বাস্থ্যখাতে প্রতিষ্ঠানটির অবদান এবং আন্তর্জাতিক চিকিৎসা সহযোগিতায় তাদের ভূমিকা তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি শীর্ষস্থানীয় হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে রোগীদের তথ্যসেবা, চিকিৎসা সহায়তা, সেকেন্ড ওপিনিয়ন, টেলিকনসালটেশন, চিকিৎসা ভ্রমণ ব্যবস্থাপনা এবং সার্বিক রোগী সহায়তা দিয়ে আসছে।
পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে দক্ষতা উন্নয়ন, সচেতনতামূলক কার্যক্রম, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতেও কাজ করছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের অন্যতম শীর্ষ মাল্টিস্পেশালিটি হাসপাতাল ফোশান ফোসুন চানচেং হাসপাতালের ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারের পরিচালক মুশদাক হাশতি এবং ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার লিলি উ।

তারা হাসপাতালটির আন্তর্জাতিক রোগীসেবা কার্যক্রম, বিশেষায়িত চিকিৎসা সুবিধা, আন্তর্জাতিক রোগী ব্যবস্থাপনা এবং বাংলাদেশ-চীন স্বাস্থ্যসেবা সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া হাসপাতালটির আধুনিক চিকিৎসা অবকাঠামো, আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা এবং বৈশ্বিক রোগীদের জন্য প্রদত্ত বিভিন্ন সুবিধা নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

ফোশান ফোসুন চানচেং হাসপাতাল চীনের সুপরিচিত মাল্টিস্পেশালিটি হাসপাতালগুলোর একটি। ফোসুন হেলথ গ্রুপের অধীনে পরিচালিত হাসপাতালটি আধুনিক চিকিৎসা প্রযুক্তি, বহুমুখী বিশেষায়িত সেবা এবং আন্তর্জাতিক রোগীদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সুনাম অর্জন করেছে।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে, অভিজ্ঞতা বিনিময়ের কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলবে এবং রোগীদের জন্য আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: