শিরোনাম

Space for ads

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন   |   চিকিৎসা

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
Space for ads

নীলফামারী জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেনারেল হাসপাতাল চত্বরে এ সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি, সিনিয়র কনসালটেন্ট ডা. শাহ্ মো. মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকে।

হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি বলেন এডিস ‘মশার বিস্তার রোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: