শিরোনাম

Space for ads

ঢাকা মেডিকেল হাসপাতালের নতুন সহকারী পরিচালক ডা. নিলুফা ইয়াসমিন

 প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন   |   স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকা মেডিকেল হাসপাতালের নতুন সহকারী পরিচালক ডা. নিলুফা ইয়াসমিন
Space for ads

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. নিলুফা ইয়াসমিন। তিনি হাসপাতালটির গাইনি বিভাগের রেজিস্ট্রার পদে রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ শাখা) যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. নিলুফা ইয়াসমিনকে তার বর্তমান পদ থেকে বদলি করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল (২য় ফেজ)-এর সহকারী পরিচালক (প্রশাসন) (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হলো।’

আগামী ২৩ জুলাইয়ের মধ্যে বদলিকৃত এই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।





BBS cable ad

স্বাস্থ্য অধিদপ্তর এর আরও খবর: