গ্রেড-১ পেলেন বিএমইউর ১৩ অধ্যাপক
বুধবার (২২ জুলাই) অধ্যাপক হিসেবে চাকরিকাল পূর্ণ এবং দ্বিতীয় গ্রেডের সীমায় পৌছায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ১৩ জন চিকিৎসককে জাতীয় বেতন স্কেলের গ্রেড-১ প্রদান করা হয়েছে। গত ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ৪ এপ্রিল ২০১৬ সালের নির্দেশনা অনুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেসব অধ্যাপকের মোট চাকরিকাল (কোয়ালিফাইং সার্ভিস) ন্যূনতম ২০ বছর এবং দ্বিতীয় গ্রেডের সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর দুই বছর পূর্ণ হয়েছে, তাদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী গ্রেড-১ অনুমোদন দেওয়া হয়েছে।
গ্রেড-১ প্রাপ্ত অধ্যাপকরা হলেন—ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরী, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এম এ মুকিত, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কালাম, অর্থোপেডিক্স সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. কামরুল আহসান, জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, অবসটেট্রিকস অ্যান্ড গাইনিকোলজি বিভাগের অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তুহিন সুলতানা, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, অটোল্যারিংগোলজি, হেড অ্যান্ড নেক সার্জারির অধ্যাপক ডা. আব্দুল আল্লাম চৌধুরী ও অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ও অবসটেট্রিকস অ্যান্ড গাইনিকোলজি বিভাগের অধ্যাপক ডা. ফাহমিদা জাবিন।
অফিস আদেশ অনুযায়ী, সকলের গ্রেড-১ প্রাপ্যতার কার্যকর তারিখ চলতি ৯ জুলাই।
এ আদেশের অনুলিপি সংশ্লিষ্ট অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, অধ্যাপক, অর্থ ও হিসাব বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।




