শিরোনাম

Space for ads

বিএমইউতে বিশ্ব সজোগ্রেন দিবস উপলক্ষে র‌্যালি

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

বিএমইউতে বিশ্ব সজোগ্রেন দিবস উপলক্ষে র‌্যালি
Space for ads

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বিএমইউর রিউমাটোলজি বিভাগের উদ্যোগে বি ব্লকের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। পরে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবু শাহীন, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শোয়েব মোমেন মজুমদারসহ বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা অংশ নেন।

আয়োজকরা জানান, সজোগ্রেন একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত লালা ও অশ্রু উৎপাদনকারী গ্রন্থিকে আক্রমণ করে। এ রোগের প্রধান লক্ষণ শুষ্ক চোখ ও শুষ্ক মুখ, যা ৪০ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে তুলনামূলক বেশি দেখা যায়।





BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: