ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে পাশ থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশ হইতে অজ্ঞাত পুরুষ (৩৫) ভবঘুরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওসেকের পিছন অচেতন অবস্থায় পরে থাকতে দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব তাকে উদ্ধার ব্যাবস্থা করে জরুরি বিভাগে নিয়ে আসলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর সকাল সাড়ে ১০ টায় মৃত ঘোষণা করেন।
মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর ইনচার্জ পরিদর্শক মো: ফারুক।




