শিরোনাম

Space for ads

হবিগঞ্জে বন্যাদুর্গতদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্থানীয় স্বাস্থ্যবিভাগ

 প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন   |   চিকিৎসা

হবিগঞ্জে বন্যাদুর্গতদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্থানীয় স্বাস্থ্যবিভাগ
Space for ads

হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর আকস্মিক ভাঙনে সৃষ্ট বন্যায় একাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে বিশুদ্ধ খাবার পানির সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে ডায়রিয়া, আমাশয়, চর্মরোগ, জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে।

বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদ্যোগে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও স্যাটেলাইট ক্লিনিকের (ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র) স্বাস্থ্যকর্মীরা দুর্গত এলাকায় চিকিৎসাসেবা প্রদান করছেন।

সরেজমিনে গিয়ে গত দুই দিন ধরে মেডিকেল টিমের সদস্য ডেমেশ্বর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. আব্দুর রশিদ, বনগাঁও চরমহামুয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তরিকুল ইসলাম তারেক, সুজাতপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. আল আমিন এবং নিজামপুর ইউনিয়নের ভ্যাক্সিনেটর বেলাল মিয়া প্লাবিত এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।

মেডিকেল টিমের সদস্যরা বন্যাদুর্গতদের প্রাথমিক চিকিৎসা, মুখে খাওয়ার স্যালাইন (ওআরএস) বিতরণ, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করছেন। পাশাপাশি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছেন।

এ বিষয়ে মেডিকেল টিমের সদস্যরা জানান, লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত সব এলাকায় পর্যায়ক্রমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো দুর্গত মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।





BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: