শিরোনাম

Space for ads

ঢাকা বিভাগে হামে মৃত্যু ৫০ জনে পৌঁছালো

 প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঢাকা বিভাগে হামে মৃত্যু ৫০ জনে পৌঁছালো
Space for ads


হাম ও হাম রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। ঢাকা বিভাগে নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে। সেই সঙ্গে বিভাগে এ রোগের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬০ জন।

শুক্রবার (২২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, দেশে হাম ও হাম রোগের উপসর্গ নিয়ে আরও ১১ শিশু মারা গেছে। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে। নতুন মারা যাওয়া শিশুদের মধ্যে দুজন নিশ্চিত হামে মৃত্যুবরণ করেছে। বাকিরা মারা গেছে হামের উপসর্গে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৮৫ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪১৪। 
 
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫০ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া, বরিশালে ১৮, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।
 
সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ১৬০ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর ৭৯ জন মারা গেছে রাজশাহীতে। সেই সঙ্গে সিলেটে ৪৫, চট্টগ্রামে ৪০, ময়মনসিংহে ৩৪, বরিশালে ৩০, খুলনায় ২১ ও রংপুরে পাঁচজন প্রাণ হারিয়েছে।
BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: