শিরোনাম

Space for ads

৬ দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা স্বাস্থ্য সহকারীদের

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন   |   স্বাস্থ্যকর্মী

৬ দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা স্বাস্থ্য সহকারীদের
Space for ads

৬ দফা দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন। আগামী ২৭ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না করা হলে ২৯ নভেম্বর থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মবিরতিতে যাবেন তারা। আজ সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা।
এ সময় উপস্থিত ছিলেন, সমন্বয় পরিষদের সদস্য সচিব ফজলুল হক চৌধুরী, মুখ্য সংগঠক জিয়াউল হক কাবুল, আব্দুস সালাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, নিয়োগবিধি সংশোধন বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের সংগঠন' বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে। কিন্তু আমাদের এ দাবিগুলো যৌক্তিক বলে ঘোষণা করে এবং এ পর্যন্ত ৫ বার আশ্বাস দিয়ে নানা অজুহাতে তা বাস্তবায়ন করছেন না।

নেতারা আরো বলেন, আমরা সারা দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করে।
কর্মবিরতিতে তৃণমূলের স্বাস্থ্যসেবা কার্যক্রম ৬ দিন বন্ধ থাকার পর ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাস্থ্য সহকারীদের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। তারা দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে কর্মবিরতি একমাসের জন্য স্থগিত করা হয়। কিন্তু কর্তৃপক্ষ সেই প্রতিশ্রুতি ও আশ্বাসের দৃশ্যমান কোন প্রতিফলন দেখাননি। বরং উল্টো টিসিভি বাজেট বরাদ্দ নিয়ে প্রতিবাদ করায় ২৩ নভেম্বর চাঁদপুর জেলার আমাদের দুইজন সহকর্মী স্বাস্থ্য সহকারী আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম ও শাহজালালকে কুমিল্লা জেলায় বদলী করেছেন চট্টগ্রাম বিভাগের পরিচালক।

BBS cable ad

স্বাস্থ্যকর্মী এর আরও খবর: