শিরোনাম

Space for ads

শাহবাগে ফ্ল্যাটে মিলল নারী চিকিৎসকের পচনশীল লাশ

 প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন   |   স্বাস্থ্যকর্মী

শাহবাগে ফ্ল্যাটে মিলল নারী চিকিৎসকের পচনশীল লাশ
Space for ads

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক চিকিৎসকের পচনশীল লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. একরামুল হক জানান, দুর্গন্ধ ছড়ানোর খবর পেয়ে দুপুরে আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। পরে খাটে বসা এবং টেবিলের ওপর মাথা রাখা অবস্থায় ফারা ফেরদৌসের লাশ উদ্ধার করা হয়।
এ সময় লাশে পচন শুরু হয়েছিল।

তিনি আরও জানান, ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ৩৯তম বিসিএসে উত্তীর্ণ হন।
বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস কোর্সে অধ্যয়নরত ছিলেন। আজিজ সুপার মার্কেটের ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন তিনি।

পুলিশ জানায়, ফারার বড় বোন নাজুলা ফেরদৌসও একজন চিকিৎসক। তিনি একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার বোনের সঙ্গে ফারা ফেরদৌসের সর্বশেষ কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।

এসআই একরামুল হক জানান, শুক্রবার পাশের একটি ফ্ল্যাটের বাসিন্দা দুর্গন্ধ পেয়ে নাজুলা ফেরদৌসকে বিষয়টি জানান। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোকের বিষয়টি ধারণা করা হচ্ছে। তবে অতিরিক্ত পড়াশোনাজনিত অবসাদ থেকে তিনি ঘুমের ওষুধও সেবন করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ফারা ফেরদৌসের গ্রামের বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকায়। তার বাবা আব্দুর রশিদ। তিনি অবিবাহিত ছিলেন।

BBS cable ad

স্বাস্থ্যকর্মী এর আরও খবর: