শিরোনাম

Space for ads

হামের প্রাদুর্ভাব দেশে শিশুমৃত্যু ৭০০ ছাড়াল

 প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন   |   মহামারি

হামের প্রাদুর্ভাব  দেশে শিশুমৃত্যু ৭০০ ছাড়াল
Space for ads

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বায়ুবাহিত এ রোগটির উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো চার শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর এ ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬০৯ শিশু। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরো ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৭০২।

আর সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গে যে চার শিশুর মৃত্যু হয়েছে, তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের। জেলা হিসেবে মৃত্যুগুলো রেকর্ড করা হয়েছে গাজীপুর, সুনামগঞ্জ, নোয়াখালী ও ময়মনসিংহে।

সারা দেশে নতুন করে আরো ৮৬৯ জনের দেহে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২।

নতুন শনাক্ত রোগীর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৬৬ জন রোগী পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রামে ১৮৫ জন, বরিশালে ১১৮, রাজশাহীতে ৮০, সিলেটে ৬৫, খুলনায় ৪৫, ময়মনসিংহে ৩৯ ও রংপুরে ১১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১০৭ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৫৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এদিকে নতুন করে ৭৮৬ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮১ হাজার ২৮৩ সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৭৭ হাজার ৬১৩ জন।

BBS cable ad