শিরোনাম

Space for ads

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. মনিরুজ্জামানের পদায়ন বাতিল

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন   |   বিশেষজ্ঞ ডাক্তার

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. মনিরুজ্জামানের পদায়ন বাতিল
Space for ads

বরিশাল বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে ডা. এস এম মনিরুজ্জামানের পদায়ন বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্র‌নালয়। এর আগে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ছিলেন।

রবিবার (১২ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

পার-২ শাখার উপসচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গত ৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনের যে অংশে ডা. এস এম মনিরুজ্জামান (কোড: ১০৯৯২৪), উপপরিচালক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (চলতি দায়িত্ব), বরিশাল বিভাগে বদলিপূর্বক পদায়ন করা হয়েছিল, সেই অংশটি নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।’

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ডা. এস এম মনিরুজ্জামান বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে শান্তি সমাবেশে অংশগ্রহণ করেছিলেন।





BBS cable ad

বিশেষজ্ঞ ডাক্তার এর আরও খবর: