.৪৮তম বিসিএসে সহকারী সার্জন পদে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসককে যোগদানের নির্দেশ
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসককে ১৩ জুলাইয়ের মধ্যে যোগদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রবিবার (১২ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পার-২ শাখা সহকারী সচিব এম কে' হাসান জাহিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫.০৭.২০২৬ তারিখের প্রজ্ঞাপনমূলে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসককে ১৩ জুলাই, ২০২৬ সোমবার পূর্বাহ্ণে স্বশরীরে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে (কক্ষ-৩৩১, ভবন নং-৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) উপস্থিত হয়ে যোগদানপত্র (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ বরাবর) দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’




