শিরোনাম

Space for ads

পদোন্নতিপ্রাপ্ত তিন চিকিৎসকের বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন   |   স্বাস্থ্য মন্ত্রনালয়

পদোন্নতিপ্রাপ্ত তিন চিকিৎসকের বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
Space for ads

স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসাসেবায় জনবল ব্যবস্থাপনা জোরদারে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের তিন চিকিৎসককে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার।

রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার- ১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. কাজী নাহিদ মোর্শেদাকে সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। তিনি এর আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন এবং স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত ছিলেন।

এ দিকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত দুই চিকিৎসকেরও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ডা. মো. মোয়াজ বিন জাবালকে সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে সংযুক্ত করা হয়েছে। তিনি এর আগে ফরিদপুর মেডিকেল কলেজে সংযুক্ত ছিলেন।

অন্যদিকে ডা. সুব্রত রায়কে সহযোগী অধ্যাপক (সার্জারি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে দিনাজপুর মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে। তিনি এর আগে একই প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে পরবর্তী কর্মদিবস থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এতে আরও বলা হয়েছে, অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে, এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করতে হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

BBS cable ad

স্বাস্থ্য মন্ত্রনালয় এর আরও খবর: