শিরোনাম

Space for ads

সাতকানিয়ায় বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ১২ মেডিক্যাল টিম

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন   |   কমিউনিটি হাসপাতাল

সাতকানিয়ায় বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ১২ মেডিক্যাল টিম
Space for ads

বন্যা দুর্গতদের চিকিৎসা সহয়তা দিতে সাতকানিয়ায় কাজ করছে ১২টি মেডিক্যাল টিম। উপজেলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম চলমান রয়েছে।
 
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভাসহ বিভিন্ন এলাকায় মোট ১২টি মেডিক্যাল টিম কাজ করছে।

এর মধ্যে ১১টি স্থায়ী মেডিক্যাল টিম এবং একটি মোবাইল মেডিক্যাল টিম রয়েছে। চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে, যাতে বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমানো যায়।

চিকিৎসাসেবা কার্যক্রমে চিকিৎসক কর্মকর্তাদের পাশাপাশি স্বাস্থ্য পরিদর্শক (এইচআই), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অংশ নিয়ে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে বলেন, বন্যার কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় আমরা শুরু থেকেই জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছি।

উপজেলার পৌরসভাসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ১১টি মেডিক্যাল টিম ও একটি মোবাইল মেডিক্যাল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের চিকিৎসক, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। একইসঙ্গে বিশুদ্ধ পানি পান, খাবার ভালোভাবে রান্না করে খাওয়া এবং ডায়রিয়া, জ্বর বা সাপের কামড়সহ যেকোনো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে দ্রুত নিকটস্থ মেডিক্যাল টিম বা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
BBS cable ad

কমিউনিটি হাসপাতাল এর আরও খবর: