শিরোনাম

Space for ads

গবেষণা ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন   |   অন্যান্য

গবেষণা ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
Space for ads

বুধবার (৮ জুলাই) গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) সুরক্ষা জোরদারে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

আজ ইউএপির উপাচার্যের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে একটি টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়। এ কেন্দ্র গবেষকদের উদ্ভাবন কার্যক্রমে সহায়তা, বৈশ্বিক পেটেন্ট তথ্যভান্ডারে প্রবেশাধিকার এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইউএপিতে ডিপিডিটির একটি সহায়তা কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে গবেষক ও উদ্ভাবকদের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক নিবন্ধনে সহযোগিতা দেওয়া হবে। তিনি বলেন, টিআইএসসি প্রতিষ্ঠিত হলে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ আরও শক্তিশালী হবে।

ইউএপির স্কুল অব ফার্মেসির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার বলেন, এ সমঝোতা স্মারকের ফলে বিশ্ববিদ্যালয়ে মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বাড়বে এবং গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট সুরক্ষা সহজ হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা ইউএপিকে নিজস্ব মেধাস্বত্ব নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। তিনি বলেন, এ অংশীদারত্ব সেমিনার, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে।

সমাপনী বক্তব্যে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া ইউএপিতে ডিপিডিটির সহায়তা কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি ইউএপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা সহযোগিতা এবং গবেষণাগার ব্যবহারে সমঝোতা চুক্তির প্রস্তাবও তুলে ধরেন।

অনুষ্ঠানে ইউএপি ও ডিপিডিটির কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন। এর আগে ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং উপ-পরিচালক (পেটেন্ট) মো. হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের জন্য পেটেন্ট ও মেধাস্বত্ব বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।





BBS cable ad

অন্যান্য এর আরও খবর: