শিরোনাম

Space for ads

সাপে কাটা রোগীর মৃত্যু, চিকিৎসকের ওপর স্বজনদের সংঘবদ্ধ হামলা

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন   |   চিকিৎসা

সাপে কাটা রোগীর মৃত্যু, চিকিৎসকের ওপর স্বজনদের সংঘবদ্ধ হামলা
Space for ads
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে মৃতের স্বজনদের বিরুদ্ধে।

সাপে কাটা এক নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া গ্রামের রমিছা বেগম (৫৫) সাপের দংশনে অসুস্থ হয়ে সোমবার (৬ জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগ, সময়মতো সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) না দেওয়ায় তার মৃত্যু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে নিহতের স্বজনরা হাসপাতালে এসে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুজ্জামানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উপজেলার বালিজুড়ি ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক ও নিহতের ছোট ভাই শরীফ উদ্দিন চিকিৎসকের ওপর শারীরিক হামলা চালান। চিকিৎসককে রক্ষা করতে এগিয়ে এলে হাসপাতালের কয়েকজন কর্মচারীও মৃতের স্বজনদের হামলার শিকার হন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, ‌‘রোগীর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কেউ আমার কাছে লিখিত অভিযোগ করেননি। তবে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় গণমাধ্যমকে বলেন, ‘কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: