শিরোনাম

Space for ads

ফরিদপুরে প্রথমবারের মতো এন্ডোস্কোপিক স্পাইন প্রসিডিউর কর্মশালা, ৫ জটিল অস্ত্রোপচার সম্পন্ন

 প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

ফরিদপুরে প্রথমবারের মতো এন্ডোস্কোপিক স্পাইন প্রসিডিউর কর্মশালা, ৫ জটিল অস্ত্রোপচার সম্পন্ন
Space for ads


ফরিদপুরে প্রথমবারের মতো তিন দিনব্যাপী এন্ডোস্কোপিক স্পাইন প্রসিডিউর (Endoscopic Spine Procedure) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পেইন সেন্টার ও স্প্রিং হিল হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মশালায় ইন্টারলামিনার এন্ডোস্কোপিক স্পাইন প্রসিডিউর পদ্ধতিতে পাঁচটি জটিল রোগীর সফল চিকিৎসা সম্পন্ন করা হয়।

কর্মশালার মূল আয়োজক ব্যথা বিশেষজ্ঞ ডা. এনামুল হক মিলটন জানান, এন্ডোস্কোপিক স্পাইন প্রসিডিউর আধুনিক ও মিনিমালি ইনভেসিভ একটি চিকিৎসা পদ্ধতি। দীর্ঘদিনের পিএলআইডি (PLID), কোমরব্যথা, পায়ে ব্যথা ও অবশভাব, ডিস্ক হার্নিয়েশন এবং স্পাইনাল ক্যানাল স্টেনোসিসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এ পদ্ধতি কার্যকর ভূমিকা রাখতে পারে।

কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে ভারতের দিল্লি থেকে আগত খ্যাতনামা ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান ডা. পঙ্কজ এন সুরাঙ্গে অংশ নেন। তিনি অংশগ্রহণকারী চিকিৎসকদের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেন এবং বিভিন্ন জটিল কেস ব্যবস্থাপনায় দিকনির্দেশনা প্রদান করেন।

এ ছাড়া কর্মশালায় দেশের পেইন ও স্পাইন চিকিৎসা খাতের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাজহারুল আলম, ডা. মুহাম্মদ শামসুল আরেফিন সুমন, ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. আশরাফুল হক প্রিন্স এবং ডা. আহাদ হোসেন উপস্থিত ছিলেন।

ফরিদপুরে প্রথমবারের মতো এন্ডোস্কোপিক স্পাইন প্রসিডিউর কর্মশালা, ৫ জটিল অস্ত্রোপচার সম্পন্ন

আয়োজকদের মতে, এ উদ্যোগ শুধু ফরিদপুরের জন্য নয়, দেশের পেইন মেডিসিন ও মিনিমালি ইনভেসিভ স্পাইন চিকিৎসার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

কর্মশালার পাশাপাশি ফরিদপুর মেডিকেল কলেজের অডিটোরিয়ামে একটি সিএমই (Continuing Medical Education) ও পেইন এডুকেশন সেমিনার অনুষ্ঠিত হয়। এতে চার শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। সেমিনারে আধুনিক পেইন ম্যানেজমেন্ট ও স্পাইন চিকিৎসা বিষয়ে বিভিন্ন বৈজ্ঞানিক আলোচনা উপস্থাপন করা হয়।
BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: