শিরোনাম

Space for ads

হাম উপসর্গে মমেকে আরও ৪ শিশুর মৃত্যু

 প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন   |   চিকিৎসা

হাম উপসর্গে মমেকে আরও ৪ শিশুর মৃত্যু
Space for ads

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে মোট ৫৮ জন শিশুর মৃত্যু হলো।

শনিবার (২৭ জুন) হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত শিশুদের মধ্যে তিনজনের বয়স ৪ মাস এবং একজনের বয়স ৮ মাস। চলতি মাসেই তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর ও রাতের বিভিন্ন সময় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।


হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে ৯৪ জন শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন শিশুকে এই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: