শিরোনাম

Space for ads

৬ রোগে আক্রান্তদের চিকিৎসায় ৪৯.৪৪ কোটি টাকা বরাদ্দ

 প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন   |   রোগ

৬ রোগে আক্রান্তদের চিকিৎসায় ৪৯.৪৪ কোটি টাকা বরাদ্দ
Space for ads
অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তিতে ৪৯ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে দেশের ৬৩ জেলার ৯ হাজার ৮৮৯ জন রোগীর মধ্যে এ অর্থ বিতরণ করা হবে।

ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা এই সহায়তা পাবেন। সমাজসেবা অধিদফতরের তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন মেয়াদের চতুর্থ কিস্তির অর্থ ইতোমধ্যে ছাড় করা হয়েছে এবং সংশ্লিষ্ট জেলার ব্যাংক হিসাবগুলোতে অর্থ স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে।

সরকারের এ সহায়তা কর্মসূচি দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয়ের চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বরাদ্দকৃত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

BBS cable ad