ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ছয় বছর। বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায়।
সোমবার (৮ জুন) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে জানানো প্রতিদিনের হাম তথ্য থেকে এ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল থেকে পাঠানো তথ্য থেকে আরো জানা যায, শেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরো ২৯ শিশু। এ নিয়ে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৯৬০ জন।
এ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে ১৭ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৮০০ শিশু। আর এ পর্যন্ত মারা গেছে ৪৮ শিশু।




