শিরোনাম

Space for ads

মেডিকেল কলেজের অধ্যাপক পদে প্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ

 প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন   |   চিকিৎসা

Space for ads

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যাপক (তৃতীয় গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাক্ষাৎকার শুরু হবে ১১ আগস্ট (সোমবার) থেকে।

পরীক্ষার সময়সূচি

১১ আগস্ট ২০২৬ (সোমবার) সকাল ১০টা: অধ্যাপক (ইউরোলজি), অধ্যাপক (ইএনটি)

১২ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০টা: অধ্যাপক (থোরাসিক সার্জারি), অধ্যাপক (পেডিয়াট্রিক), অধ্যাপক (ব্লাড ট্রান্সফিউশন), অধ্যাপক (সাইকিয়াট্রি)

১৩ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ১০টা: অধ্যাপক (অ্যানেসথেসিওলজি), অধ্যাপক (কার্ডিওলজি), অধ্যাপক (মাইক্রোবায়োলজি)

প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কোনো আলাদা প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রয়োজনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

সব সনদ/ডকুমেন্টের মূল কপি মৌখিক পরীক্ষা বোর্ডে অবশ্যই প্রদর্শন করতে হবে।

মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের আধা ঘণ্টা (৩০ মিনিট) পূর্বে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।

মুঠোফোন ও কোনো প্রকার যোগাযোগযন্ত্রসহ প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।





BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: