শিরোনাম

Space for ads

রায়পুরায় ইয়াবাসহ চিকিৎসক আটক, ব্যবস্থার আশ্বাস সিভিল সার্জনের

 প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন   |   অন্যান্য

Space for ads

 নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় তাকে আটক করা হয়।

জানা গেছে, তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। প্রায় ৯ মাস আগে তিনি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পান।

রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) নাজমুল হাসান মেডিভয়েসকে বলেন, রায়পুরা থানা এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার তুলাতলী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় রাজিব নামের ওই চিকিৎসককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আজকে তাকে আদালতে তোলা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী জেলার সিভিল সার্জন মো. বুলবুল কবির মেডিভয়েসকে বলেন, ‘রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইসমাঈল আল রাজিব ইয়াবাসহ আটক হয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মাদকের সাথে জড়িত একজন চিকিৎসক সেবা দিতে পারবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি কখনোই চিকিৎসা দিতে পারবে না।’





BBS cable ad

অন্যান্য এর আরও খবর: