শিরোনাম

Space for ads

হামের টিকা সংকট ও শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

 প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন   |   অন্যান্য

হামের টিকা সংকট ও শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
Space for ads


সোমবার ( ৮ জুন) দেশে হামের প্রাদুর্ভাব এবং শত শত শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

আজ সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

মামলার অন্য আসামিরা হলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

আবেদনে অভিযোগ করা হয়েছে, দায়িত্বে অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে দেশে হাম-রুবেলা টিকার সংকট তৈরি হয়, ফলে বিপুলসংখ্যক শিশু সময়মতো টিকা থেকে বঞ্চিত হয়ে হামে আক্রান্ত হয়। এতে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে।

বাদীপক্ষের দাবি, ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানির বিদ্যমান ব্যবস্থা বন্ধ করে উন্মুক্ত দরপত্রের প্রক্রিয়া গ্রহণ করায় টিকা সরবরাহে বিলম্ব ঘটে। সতর্কবার্তা পাওয়ার পরও সংশ্লিষ্টরা কার্যকর ব্যবস্থা নেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশে ৭৫ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সরকারি হিসাবে প্রায় ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।

BBS cable ad

অন্যান্য এর আরও খবর: