শিরোনাম

Space for ads

৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল হবে রংপুরে : স্বাস্থ্য উপদেষ্টা

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন   |   স্বাস্থ্য মন্ত্রনালয়

৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল হবে রংপুরে : স্বাস্থ্য উপদেষ্টা
Space for ads

রংপুরে কিডনি, ক্যান্সার ও হৃদরোগের জন্য ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার। ইতিমধ্যে বাজেটও অনুমোদন করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
এ কারণে সরকার এই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকারের মেয়াদে না হলেও আগামী সরকার এ কাজ বাস্তবায়ন করবে।’

উপদেষ্টা বলেন, ‘ই-জিপির মাধ্যমে হাসপাতালগুলোর সরঞ্জামাদি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্য খাতে অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশেই নির্মূল করা সম্ভব হবে।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছে।’

নূরজাহান বেগম বলেন, ‘করোনাকালে অনেক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্টসহ চিকিৎসাসেবার সঙ্গে জড়িত অনেকে মারা গেছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কারণ তাদের অবদান ভোলার মতো নয়। তার পরও যারা সিন্ডিকেটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

BBS cable ad

স্বাস্থ্য মন্ত্রনালয় এর আরও খবর: