এক হাজার শয্যায় উন্নীত হচ্ছে মুমেক হাসপাতাল
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ হতে এক হাজার শয্যায় উন্নীতরকণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-এক শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
রবিবার (২৪ মে) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে বলা হয়,‘০৭.০০.০০০০.০০০.১৫৬.১৫,০০৬৩.২২-১৮৪ স্মারকে অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে, এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা, ঢাকার শয্যা সংখ্যা ৫০০ হতে ১০০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।’
এর আগে, রোববার (১৭ মে) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-দুইয়ের উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।




