মাত্র ১০০ টাকায় ঢাকা শহরে হাম রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা
ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে হামে আক্রান্ত যেকোনো রোগীকে মাত্র ১০০ টাকায় বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এ ছাড়াও গণস্বাস্থ্য নগর হাসপাতালে হামরোগীর চিকিৎসায় আইসোলেশন ইউনিট চালু রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) নগরবাসিদের হামের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ধানমন্ডিতে ‘গণস্বাস্থ্য নগর হাসপাতাল আইসোলেশন ইউনিট’ চালু আছে।’
‘এ ছাড়াও ঢাকা সিটি কর্পোরেশনের অভ্যন্তরে যেকোনো হামে আক্রান্ত রোগীকে আনা-নেওয়ার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। অ্যাম্বুলেন্স ফি মাত্র ১০০ টাকা।’
‘এই সেবার নেওয়ার জন্য হাসপাতাল: ০১৯৫৮২৭৭৮০০, আল-আমিন (অ্যাম্বুলেন্স ড্রাইভার): ০১৩১৭৮৩৪৭৫ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে হাসপাতালটির পক্ষ থেকে।




