শিরোনাম

Space for ads

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

 প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন
Space for ads

 
১১ জুন বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল একটি ব্যতিক্রমী জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে, যেখানে খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে শিল্প কর্মের মাধ্যমে লিভার স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

বিশ্বব্যাপী ফ্যাটি লিভার রোগ অন্যতম একটি স্বাস্থ্য সমস্যা হলেও বাংলাদেশে এর কারণ, জটিলতা ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা এখনও তুলনামূলকভাবে কম।


জনস্বাস্থ্যের এই চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল একটি চিত্রাঙ্কন কর্মসূচির আয়োজন করে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয়জন শিল্পী উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে শিল্পীরা ফ্যাটি লিভার রোগ সম্পর্কে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি চিত্রকলার মাধ্যমে উপস্থাপন করেন, যা স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ বার্তাকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় ও সহজবোধ্যভাবে উপস্থাপন করে।

লাইভ আর্ট সেশনটি হসপিটাল প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী চলতে থাকে এবং সন্ধ্যায় প্রদর্শিত হয়।
এ ছাড়া অনুষ্ঠানে সিএমই, শিক্ষামূলক কার্যক্রম, বেসিক স্বাস্থ্য পরীক্ষা এবং জনসচেতনতামূলক আরও বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল, যা লিভার স্বাস্থ্য ও প্রতিরোধমূলক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে।

অনুষ্ঠান সম্পর্কে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হক বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা শিল্প ও স্বাস্থ্যসেবার মধ্যে একটি অর্থবহ সংযোগ স্থাপনের চেষ্টা করেছি। চিকিৎসকরা যেমন মানুষের জীবন রক্ষার জন্য কাজ করেন, তেমনি শিল্পীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে সমাজকে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে এবং সচেতনতা তৈরি করতে সক্ষম।

এই দুই ক্ষেত্রকে একত্রিত করার মাধ্যমে আমরা ফ্যাটি লিভার রোগ সম্পর্কে কার্যকরীভাবে সচেতনতা বাড়াতে চেয়েছি।
দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন ইউনাইটেড হেলথকেয়ারের সিইও মোহাম্মদ ফয়জুর রহমান, আবু রায়হান আল বেরুনি এবং মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট বিভাগের বিশিষ্ট চিকিৎসকরা।
BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: