শিরোনাম

Space for ads

সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে ওএসডি

 প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে ওএসডি
Space for ads

 

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মামুনুর রশীদকে স্বাস্থ্য সেবা অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ রবিবার (৭ জন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।


মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাকে ডা. মো. মামুনূর রশীদকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’’


রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, নিয়োগ পাওয়ার পর গত ২০ মে যোগদান করতে এসে কলেজ শাখার সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের বাধার মুখে পড়েন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মামুনুর রশীদ। পরে যোগদান না করেই চলে যান তিনি। এর একদিন পর ২১ মে কর্মস্থলে তিনি যোগদান করেন।

এই পরিস্থিতির মধ্যেই গত ৩ জুন নিজ কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্য এবং তাদের সমর্থিত মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও ছাত্রদলের নেতাদের তোপের মুখে পড়েন সোহরাওয়ার্দীর পরিচালক।

পরে আওয়ামী লীগ সরকারের দোসর আখ্যা দিয়ে সরকার সমর্থক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত বিক্ষোভের মুখে কার্যালয় ছাড়তে বাধ্য হন তিনি।
BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: