শিরোনাম

Space for ads

বিএমইউতে ঈদের জামাত অনুষ্ঠিত, ১ জুন ঈদ পুনর্মিলনী

 প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

বিএমইউতে ঈদের জামাত অনুষ্ঠিত, ১ জুন ঈদ পুনর্মিলনী
Space for ads

বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ  সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বিএমইউ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী আব্দুল আহাদ ঈদের জামাতে ইমামতি করেন। জামাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান এবং অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান (সুমন)সহ শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

এসময় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীসহ দেশবাসী ও বিশ্ববাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

ঈদের নামাজ শেষে উপাচার্য সবার সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বিএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান (সুমন) উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিএমইউ প্রশাসনের উদ্যোগে রোগীদের জন্য উন্নত খাবারের ব্যবস্থাও করা হয়।

এদিকে, ঈদের ছুটি শেষে আগামী ১ জুন সোমবার বিএমইউ সম্পূর্ণভাবে খুলবে। একইদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: