শিরোনাম

Space for ads

হাম ও সন্দেহজনক হামে ৭ জনের মৃত্যু

 প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন   |   মহামারি

হাম ও সন্দেহজনক হামে ৭ জনের মৃত্যু
Space for ads

দেশে হাম ও সন্দেহজনক হাম রোগে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নিশ্চিত হামে মারা গেছেন। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

শুক্রবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৫৮ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ২৮৫।

এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৪৯০ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৭১০।

উল্লেখিত সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮৬২ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৯ হাজার ১৫২ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৩৮ রোগী মারা গেছেন ঢাকায়। এছাড়া, চট্টগ্রামে সাত, বরিশালে ছয়, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছেন।

BBS cable ad