শিরোনাম

Space for ads

সাউথইস্ট ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে জাতীয় প্যানেল আলোচনা

 প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন   |   মহামারি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে জাতীয় প্যানেল আলোচনা
Space for ads

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) ফার্মেসি বিভাগ ও সাউথইস্ট ফার্মেসি ক্লাবের যৌথ উদ্যোগে হাম সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে একটি জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনের শিরোনাম ছিল ‘মিজলস অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন: ন্যাশনাল হেলথ এক্সপার্টদের ক্রিটিক্যাল রিভিউ’।

প্যানেল আলোচনায় দেশের খ্যাতনামা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন। তারা হলেন- বারডেম হাসপাতালের শিশু রোগ বিভাগের অধ্যাপক ড. মো. আবিদ হোসেন মোল্লা, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ড. কাজী আহমেদ জাকি, আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক ড. মাহমুদুর রহমান এবং আইসিডিডিআর,বি-এর সিনিয়র ডিরেক্টর ড. মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলো ক্লিনিকসের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. সাইদুর রহমান।

আলোচনায় বিশেষজ্ঞরা ২০২৬ সালে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব, এর কারণ এবং জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ তুলে ধরেন।
তারা ভবিষ্যতে হামের বিস্তার রোধে নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার, রোগের নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. ইশরাত জাহান বুলবুল এবং বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর (আইআরটি) পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

BBS cable ad