শিরোনাম

Space for ads

একদিনে হাম সন্দেহে তিন শিশুর মৃত্যু

 প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন   |   রোগ

একদিনে হাম সন্দেহে তিন শিশুর মৃত্যু
Space for ads

 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেজনক হামে তিন জন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১১০ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৩ হাজার ১৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩২ জন, গত ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ৯২৭ জন।


গত ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৫৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪ হাজার ২৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৫০ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।
BBS cable ad