দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও প্রয়োগবিষয়ক কংগ্রেস
সোশ্যাল হেলথকেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের (এসএইচএফবি) উদ্যোগে
‘রেভল্যুশনাইজিং ডেন্টিস্ট্রি উইথ এআই: ইনোভেশনস অ্যান্ড ইনসাইটস’ শীর্ষক
প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি
মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল মেডিকেল
ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং
বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ডা. জহিরুল ইসলাম
শাকিল। গেস্ট অব অনার হিসেবে ছিলেন নিটোর জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান অধ্যাপক
ড. আবুল কেনান।




