শিরোনাম

Space for ads

সিরাজুল ইসলাম মেডিক্যালে মাইক্রোবাস থেকে ২ মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন   |   স্পেশালাইজড হাসপাতাল

সিরাজুল ইসলাম মেডিক্যালে মাইক্রোবাস থেকে ২ মরদেহ উদ্ধার
Space for ads

রাজধানীর মালিবাগ এলাকার ডা. সিরাজুল ইসলাম মেডিক্যালের বেজমেন্টে পার্কিংয়ে থাকা মাইক্রোবাস থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে মেডিক্যাল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনের মরদেহ দেখতে পান। পরে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রমনা থানা পুলিশকে জানায়।

কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে সাদা রঙয়ের মাইক্রোবাসটি পার্কিংয়ে প্রবেশ করে।
এরপর থেকে পার্কিংয়েই ছিল। আজ বেলা পৌনে ১২টার দিকে মেডিক্যাল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিংয়ে চেক করার জন্য আসলে বিষয়টি তার নজরে আসে।

নিরাপত্তারক্ষী জানান, তিনি গাড়ির ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন ঘুমিয়ে আছেন।
তবে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বুঝতে পারেন যে তারা মারা গেছেন। পরে রমনা থানায় খবর দেওয়া হয়।

রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যালের বেজমেন্ট থেকে মরদেহ দুটি উদ্ধার করে। দুই মরদেহে পচন শুরু হয়েছে।

তিনি বলেন, আমরা তাদের পরিচয় জানার চেষ্টা করছি এবং এ ঘটনার তদন্ত চলমান।

BBS cable ad

স্পেশালাইজড হাসপাতাল এর আরও খবর: