শিরোনাম

Space for ads

ঈদের ছুটিতে বিএমইউতে ৭১৯ রোগীকে চিকিৎসাসেবা

 প্রকাশ: ৩০ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন   |   স্পেশালাইজড হাসপাতাল

ঈদের ছুটিতে বিএমইউতে ৭১৯ রোগীকে চিকিৎসাসেবা
Space for ads
শনিবার (৩০ মে) পবিত্র ঈদুল আযহার ছুটির মধ্যেও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বহির্বিভাগে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে।

গত ২৭ মে ও ৩০ মে মোট ৭১৯ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে আজই ৫২১ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। এ সময় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএমইউ জানিয়েছে, ঈদের ছুটির মধ্যেও ইনডোর ও জরুরি বিভাগ নিয়মিত খোলা রয়েছে। আগামী ১ জুন বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে খুলবে এবং সেদিন সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
BBS cable ad

স্পেশালাইজড হাসপাতাল এর আরও খবর: