শিরোনাম

Space for ads

জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে মেডি অলিম্পিয়াড অনুষ্ঠিত

 প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন   |   অন্যান্য

জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে মেডি অলিম্পিয়াড অনুষ্ঠিত
Space for ads


জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির (জেওইউ) উদ্যোগে ‘জেনেসিস মেডি অলিম্পিয়াড-২০২৫’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২২ মে) রাজধানীর চায়না কিচেন রেস্টুরেন্টে দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠান। 

অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনলাইনে অনুষ্ঠিত হয় চলতি বছরের জানুয়ারি মাসে। লিখিত মূল্যায়ন (এসএকিউ) পরীক্ষার মাধ্যমে দেশের আটটি বিভাগের অংশগ্রহণকারীদের মূল্যায়ন করা হয়। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রতিটি বিভাগ থেকে সেরা ১০ জন করে মোট ৮০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান।

চূড়ান্ত পর্বে এমসিকিউ, মৌখিক পরীক্ষা (ভাইভা) এবং বিভাগভিত্তিক পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিসহ বিভিন্ন মৌলিক চিকিৎসাবিজ্ঞানের বিষয়ে জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা এবং কমিউনিকেশন স্কিল মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পোস্টার উপস্থাপনা পর্ব। লটারির মাধ্যমে নির্ধারিত বিষয়ের ওপর নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে সায়েন্টিফিক পোস্টার প্রস্তুত ও উপস্থাপনা করতে হয়। পোস্টারের বৈজ্ঞানিক নির্ভুলতা, সৃজনশীলতা, উপস্থাপনা দক্ষতা, সময় ব্যবস্থাপনা ও সামগ্রিক আয়োজনের ভিত্তিতে বিচারকার্য সম্পন্ন করা হয়।

দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা, ক্রেস্ট ও সনদ বিতরণ, বেস্ট পোস্টার প্রেজেন্টেশন টিম ও বেস্ট প্রেজেন্টার পুরস্কার প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাস্কুলার সার্জন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস.এম.জি সাকলায়েন রাসেল। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের তাঁর বাস্তব জীবনের আলোকে কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনা ও সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন ভবিষ্যৎ চিকিৎসকদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
 
এ ছাড়া অলিম্পিয়াডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সাররোগ বিশেষজ্ঞ ডা. নাজিরুম মুবিন ও রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ ডা. হাবিবুর রহমান প্রমুখ।  

‘জেনেসিস মেডি অলিম্পিয়াড’ ভবিষ্যৎ চিকিৎসকদের জন্য শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি শেখা, চিন্তা ও নিজেদের মেধা ও দক্ষতা প্রকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন 
BBS cable ad

অন্যান্য এর আরও খবর: