শিরোনাম

Space for ads

৬ চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরে বদলিপূর্বক পদায়ন

 প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন   |   অন্যান্য

Space for ads


বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ছয় চিকিৎসক কর্মকর্তাকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। রোববার (১৭ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের একাধিক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন ও উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনে পদায়নকৃত কর্মকর্তাদেরকে তিন কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। 

কর্মকর্তারা হলেন,  ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. নাদিম আহম্মদ, ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বগুড়া দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিওলজি) ডা. মো. মমিনুল হক, বগুড়া শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিওলজি) ডা. এস.এম. আনোয়ার উল্ল্যাহ, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ইনসিটু ডা. শুভ্রসোম চাকমা, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মধুসূদন পাল। 

তাদের সবাই স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিকল্পনা ও গবেষণায় সংযুক্ত থেকে দায়িত্ব পালন করবেন। 

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।



BBS cable ad

অন্যান্য এর আরও খবর: