শিরোনাম

Space for ads

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

 প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন   |   অন্যান্য

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন
Space for ads

ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

 শনিবার (৯ মে) সকাল ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট বিজি-২০১ এ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবার যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসা সম্পন্ন হবে।

চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

BBS cable ad

অন্যান্য এর আরও খবর: