শিরোনাম

Space for ads

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন   |   মহামারি

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু
Space for ads
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লার গাইনি চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলী। রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

তার বড় ভাই মনজুরুল আজীম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন আগে কাকলী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পর তার কিডনি ও লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হলে শনিবার (২২ নভেম্বর) তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও রোববার সকালে তার মৃত্যু হয়।

তার লাশ আপাতত হিমঘরে রাখা হবে। কানাডায় অবস্থানরত তার একমাত্র মেয়ে তৃণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

ডা. ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি নগর মাতৃসদন কুমিল্লার কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

BBS cable ad