শিরোনাম

Space for ads

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন   |   মহামারি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
Space for ads

এডিস মশাজনিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৫৫ জনের মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রন্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩৬ রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ হাজার ৫২৭ জন ডেঙ্গুর রোগীর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে দুইজন বরিশাল বিভাগের বাসিন্দা। এ ছাড়া অন্য তিনজন ঢাকার দুই সিটি করপোরেশনের পৃথক পৃথক হাসপাতালে মারা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ পর্যন্ত ৩৬ হাজার ৫২৮ ডেঙ্গু রোগী সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দিয়েছে হাসপাতাল। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৫০২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৯৯ জন।

..
BBS cable ad