শিরোনাম

Space for ads

স্ট্রোক না হার্ট অ্যাটাক? বুঝবেন যেসব লক্ষণে

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন   |   চিকিৎসা

স্ট্রোক না হার্ট অ্যাটাক? বুঝবেন যেসব লক্ষণে
Space for ads

বর্তমানে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ৩০ পার হতেই কিংবা অল্পবয়সীদের মধ্যেও দেখা দিচ্ছে হার্টের নানা সমস্যা।


তবে স্ট্রোক ও হার্ট অ্যাটাক কিন্তু এক বিষয় নয়। হার্ট অ্যাটাক হয় যখন হার্টে রক্ত সরবরাহে বাধা থাকে। আর স্ট্রোক হলো মস্তিষ্কের কোনো অংশে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে বা রক্তনালি ছিঁড়ে রক্তক্ষরণ হলে মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায়।
হার্ট অ্যাটাক আর স্ট্রোক দুটোই জরুরি অবস্থা, কিন্তু দুটির লক্ষণ আলাদা।


দ্রুত বুঝতে পারলে জীবন বাঁচানো যায়। দেখে নিন কোন কোন লক্ষণে আপনি প্রাথমিকভাবে বুঝবেন হার্ট অ্যাটাক নাকি স্ট্রোক।
সহজভাবে পার্থক্যগুলো জেনে নিন
হার্ট অ্যাটাকের লক্ষণ

বুকে চাপ বা ভারী ব্যথা—মাঝখানে, বাঁ-দিকে ছড়াতে পারে
ব্যথা ছড়িয়ে পড়া—বাঁ হাত, কাঁধ, পিঠ, চোয়াল
শ্বাসকষ্ট
ঠাণ্ডা ঘাম হওয়া
বমি বমি ভাব বা বমি
অস্বাভাবিক ক্লান্তি
ব্যথা ৫-১৫ মিনিট বা তার বেশি স্থায়ী হয়
বিশ্রামেও কমে না
শরীর ভারী বা চাপা লাগে
 স্ট্রোকের লক্ষণ

মুখের এক পাশ বেঁকে যাওয়া
এক হাত দুর্বল হয়ে পড়া, তুলতে না পারা
কথা জড়ানো, পরিষ্কারভাবে বলতে না পারা
হঠাৎ দৃষ্টি ঝাপসা বা এক চোখে কম দেখা
হঠাৎ ভারসাম্য হারানো, মাথা ঘোরা
হঠাৎ তীব্র মাথাব্যথা
হার্ট অ্যাটাকে ৪-৬ ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করলে ক্ষতি কম হয়। স্ট্রোকে সোনালি সময় ৩–৪.৫ ঘণ্টা, এ সময়ের মধ্যে চিকিৎসা পেলে মস্তিষ্কের ক্ষতি কমে।
BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: