শিরোনাম

Space for ads

বিএমইউতে আন্তর্জাতিক মানের ৩৮ ফলাফলভিত্তিক পাঠ্যক্রম উপাচার্যের কাছে হস্তান্তর

 প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন   |   স্পেশালাইজড হাসপাতাল

বিএমইউতে আন্তর্জাতিক মানের ৩৮ ফলাফলভিত্তিক পাঠ্যক্রম উপাচার্যের কাছে হস্তান্তর
Space for ads
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ৭৫তম একাডেমিক কাউন্সিল সভায় বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগের ৩৮টি ফলাফলভিত্তিক পাঠ্যক্রমের সংকলন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মাননিশ্চয়ন সেল (আইকিউএসি) প্রণীত ফলাফলভিত্তিক পাঠ্যক্রমের সংকলনটি উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সভাপতিত্বে উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক, প্রাতিষ্ঠানিক মাননিশ্চয়ন সেলের পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

এ সময় সভায় জানানো হয়, বিশ্ব চিকিৎসা শিক্ষা ফেডারেশন (ডব্লিউএফএমই) এবং দেশি বিদেশি স্বীকৃতি প্রদানকারী সংস্থাগুলোর স্বীকৃতি অর্জনের পাশাপাশি উচ্চতর চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পাঠ্যক্রমকে ফলাফলভিত্তিক করা বাধ্যতামূলক। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ৩১টি বিভাগের জন্য ৩৮টি ফলাফলভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মাননিশ্চয়ন সেল (আইকিউএসি), ডিনস কমিটি, মাননিশ্চয়ন বিশেষজ্ঞ, বিভিন্ন বিভাগের ফলাফলভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন কমিটি, বিভাগীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সভায় উল্লেখ করা হয়।
BBS cable ad

স্পেশালাইজড হাসপাতাল এর আরও খবর: