শিরোনাম

Space for ads

উত্তরায় ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন, সেবা পেলেন ৪২ জন

 প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন   |   ফার্মেসী

উত্তরায় ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন, সেবা পেলেন ৪২ জন
Space for ads

 
উত্তরায় ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন, সেবা পেলেন ৪২ জন
রাজধানীর উত্তরায় ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডে বিনামূল্যে ডেন্টাল স্বাস্থ্যসেবা দিয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৩টায় শুরু হওয়া ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন চলে রাত পর্যন্ত।


এ সময় বিভিন্ন বয়সী মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা নেন। 
ক্যাম্পেইনে ডেন্টাল বিশেষজ্ঞ ডা. মাসুমা মওদুদ সাগর মোট ৪২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।


এ সময় উপস্থিত ছিলেন সেন্টার ম্যানেজার মোহাম্মদ তানভীর হোসাইন, কাস্টমার কেয়ার অফিসার (ফ্রন্ট ডেস্ক অ্যান্ড বিলিং অফিস) মো. সামছুদ্দোহা এবং কাস্টমার কেয়ার অফিসার মো. শাহরিয়ার কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা সুমি নেওয়াজ বেগম বলেন, এ ধরনের স্বাস্থ্যসেবা অনেক মানুষের জন্য আশীর্বাদ।

বিশেষ করে যারা নিয়মিত চিকিৎসকের কাছে যেতে পারেন না, তারা এ ধরনের উদ্যোগ থেকে উপকৃত হন। ব্র্যাক হেলথকেয়ারের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আরেক সেবাগ্রহীতা রহিমা আক্তার বলেন, দাঁতের সমস্যার জন্য অনেকদিন ধরে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ভাবছিলাম। আজ বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা নিতে পেরে খুব ভালো লাগছে।

ব্র্যাক হেলথকেয়ারের সেন্টার ম্যানেজার মোহাম্মদ তানভীর হোসেন বলেন, পরিবারের একজন সদস্যের মতো পাশে থেকে স্বল্প খরচে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়াই ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের অন্যতম লক্ষ্য। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করছি।

ক্যাম্পেইনে অংশ নেওয়া অনেকেই ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে দাঁতের রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
BBS cable ad