শিরোনাম

Space for ads

তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের আহ্বান

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন   |   অন্যান্য

তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের আহ্বান
Space for ads
বুধবার ( ২৪ জুন) তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষা, এ খাতে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং করণীয় নির্ধারণে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন সংস্থা (ডর্প) যৌথভাবে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।

বুধবার রাজধানীর বিএমএ ভবনের ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকের প্রতিপাদ্য ছিল ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষা: প্রতিবন্ধকতা এবং করণীয়’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। এতে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, উন্নয়নকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, তামাক ব্যবহার দেশের জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি। তামাকজনিত রোগে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ও আর্থিক ক্ষতি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়ন এবং তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
BBS cable ad

অন্যান্য এর আরও খবর: